এলাকায় মশার উপদ্রব বেড়েছে।
ID: CFP-129 | মশক নিয়ন্ত্রণ সমস্যা
৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, বনগ্রাম দরগা বাড়ি জামে মসজিদের আগে প্রধান রাস্তা থেকে বামে একটি রাস্তা ওই রাস্তার ভেতরের এলাকা, অর্থাৎ বিএনপি নেতা আকসেদ এরবাড়ির পেছন পাশে একটি বদ্ধ জলাশয় অবস্থিত। জলাশয় টি তে দীর্ঘদিন যাবৎ বৃষ্টির পানি জমে থেকে মশার প্রজনন ক্ষেত্রে তৈরি হয়েছে। ওই এলাকাটির আশেপাশের প্রায় ৩০ থেকে ৩৫ টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে। এবং ওই বদ্ধ জলাশয়ের ময়লা আবর্জনা ফেলে আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। উক্ত সমস্যাটি সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট জরুরি পদক্ষেপ আশা করছি।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
আপনার ফিডব্যাক
৩ নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিণ প্রচুর পরিমাণে মশার উপদ্রব বেড়ে গিয়েছিল। আশেপাশের সাধারণ জনগণের প্রচুর সমস্যা হচ্ছিল। তাই আমি একজন নাগরিক স্বেচ্ছাসেবী হিসেবে এলাকার জনগণের সুরক্ষার জন্য পৌরসভা কর্তৃপক্ষের নিকট মশক নিধনের জন্য অভিযোগ দাখিল করি। বেড়াপৌরসভা কর্তৃপক্ষ অভিযোগটি দেখার সাথে সাথে পদক্ষেপ নেয়। দ্রুত পদক্ষেপ নিয়ে ফগিং এর মাধ্যমে মশা নিধনের সমস্যা সমাধান করে। এতে করে এলাকাবাসীর অনেক উপকৃত হয়। এবং এলাকাবাসীরা বলছে আগের থেকে মশার উপদ্রব অনেকাংশে কমে এসেছে। মাঝে মাঝে এভাবে ফড়িং করলে মশার উপদ্রব আরো কমে যাবে। তাহলে আমরা মশাবাহিত বিভিন্ন রোগ থেকে কিছু অংশে মুক্ত থাকবো।
টাইমলাইন
অপেক্ষমাণ (Mst Hafsa khatun)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
28 আগ. 2026, 09:03ব্যবস্থা গৃহীত (মো. মামুন হোসেন)
Seen
28 আগ. 2026, 09:10সমাধান করা হয়েছে (মো. মামুন হোসেন)
২৭/০৮/২০২৬ ইং বিকেল ৫ ঘটিকায় ফগার মেশিন দ্বারা অত্র এলাকার মশক নিধন কর্যক্রম সম্পন্ন করা হয়।
28 আগ. 2026, 09:12