Digital Democracy Initiative Logo
Language:
হোম ট্র্যাকিং আমাদের সম্পর্কে যোগাযোগ ড্যাশবোর্ড
ফিরে যান

বৃষ্টির পানি জমে আছে/জলাবদ্ধতা হচ্ছে।

ID: CFP-063 | ড্রেনেজ ও জলাবদ্ধতা সমস্যা

সমাধান করা হয়েছে

বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড এর অন্তর্ভুক্ত, বনগ্রাম দক্ষিণ এর বাসিন্দা বেড়া বাজারের ব্যবসায়ী বৈশাখী বস্ত্রালয়ের মালিক এর বাড়ির সামনে অবস্থিত রোডে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার কারণেস্থানীয় বাসিন্দাদের চলাচল করতে অসুবিধা হয়। এই রাস্তার আশেপাশে স্থানীয় প্রায় ৫০টা পরিবার বসবাস করে। সাধারণ জনগণ এবং স্কুলের ছাত্র ছাত্রী চলাচল করে ৫০০-১০০০এর বেশি। উক্ত সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে জরুরি অনুরোধ করছি।

বনগ্রাম দক্ষিণ বেড়া পাবনা 1 month ago জরুরি

অভিযোগের মূল ছবি

আগের অবস্থা

আগের অবস্থা

আপনার ফিডব্যাক

৩ নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিণ, ডিজিটাল নাগরিক সেবা পদ্ধতি চালু হবার কারণে আমরা সাধারণ নাগরিকেরা খুবই আনন্দিত। কারণ আমি একজন সাধারণ স্বেচ্ছাসেবী হিসেবে একটি অভিযোগ জমা দেই বেড়া পৌরসভা কর্তৃপক্ষের নিকট। আমার অভিযোগটি ছিল বৃষ্টির পানি জমে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলবদ্ধতার জন্য উক্ত রাস্তাটির আশেপাশে অনেকগুলো পরিবার চরম সমস্যার সম্মুখীন হচ্ছিল। যেহেতু ডিজিটাল পদ্ধতিতে আমি অভিযোগটি জমা দিয়েছিলাম। সেজন্য অভিযোগটি খুব কম সময়ের মাঝে বেড়া পৌরসভা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে যায়। তারা অভিযোগটি যাচাই করে খুব অল্প সময়ের মধ্যে তা সমাধান করে দেয়। এতে করে আমার এলাকাবাসী খুব আনন্দিত হয়েছে। এজন্য আমি আশা করছি ভবিষ্যতেও যেন এই প্রকল্পটি চালু থাকে। তাহলে আগামী দিনগুলোতেও আমরা কোন রকম ভোগান্তি ছাড়া ছোট ছোট সমস্যাগুলো পৌরসভা সংশ্লিষ্টদের কাছে দ্রুত পৌঁছে দিতে পারি। এতে করে এলাকাবাসী অনেকটা নিরাপদে থাকতে পারবেন। আমাদের এই নাগরিক সেবা প্রদানের কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করে দেয়ার জন্য বেড়া পৌরসভার সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি।

টাইমলাইন

অপেক্ষমাণ (Mst Hafsa khatun)

অভিযোগ জমা দেওয়া হয়েছে

18 আগ. 2026, 17:45
অপেক্ষমাণ (Super)

অবস্থা পরিবর্তন: অপেক্ষমান

19 আগ. 2026, 13:41
ব্যবস্থা গৃহীত (Super)

অবস্থা পরিবর্তন: ব্যবস্থা গৃহীত

31 আগ. 2026, 12:15
পর্যালোচনাধীন (Super)

অবস্থা পরিবর্তন: পর্যালোচনাধীন

31 আগ. 2026, 12:16
সমাধান করা হয়েছে (Super)

অবস্থা পরিবর্তন: সমাধান করা হয়েছে

31 আগ. 2026, 12:16

তথ্য

ক্যাটাগরিড্রেনেজ ও জলাবদ্ধতা সমস্যা
অগ্রাধিকারজরুরি
তৈরি হয়েছে18 আগ. 2026
সমাধান হয়েছে31 আগ. 2026
কর্মকর্তামো. আব্দুর রাজ্জাক মিয়া