Digital Democracy Initiative Logo
Language:
হোম ট্র্যাকিং আমাদের সম্পর্কে যোগাযোগ ড্যাশবোর্ড
ফিরে যান

বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা নেই।

ID: CFP-116 | বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা

সমাধান করা হয়েছে

বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, মৈত্র বাঁধা সাবেক কমিশনার আলোর বাড়ির সামনে রাস্তার পাশে একটি জলাশয় অবস্থিত। ওই স্থানের আশেপাশের স্থানীয় বাসিন্দাদের বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে গণ পরিসরে রাস্তার ধারে জলাশয় টিতে ময়লা ফেলে। ওই এলাকায় প্রায় ৩০ থেকে ৩৫টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে। ওই রাস্তাটি এলাকার প্রধান রাস্তা হওয়ার কারণে প্রতিদিন ওই রাস্তা দিয়ে ২০০০এর অধিক সাধারণ জনগণ চলাচল করে। নোংরা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়িয়ে রাস্তার সাধারণ লোকের চলাচলের অসুবিধা হয়। উক্ত সমস্যাগুলো সমাধানের জন্য এবং বজ্র ব্যবস্থাপনা ডাস্টবিনের জন্য কর্তৃপক্ষের নিকট জরুরি পদক্ষেপ আশা করছি।

বনগ্রাম দক্ষিণ বেড়া পাবনা 1 month ago জরুরি

অভিযোগের মূল ছবি

আগের অবস্থা

আগের অবস্থা

সমাধান

সংশ্লিষ্ট এলাকার জনসাধারণকে সচেতনতার মাধ্যমে যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে দ্রুত উঠান বৈঠক এর পরিকল্পনা নেওয়া হয়েছে !

আপনার ফিডব্যাক

৩ নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিণ, আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে সাধারণ জনগণ যেখানে সেখানে যত্রতত্র ময়লা ফেলে রাখেন। রাস্তার ধারে অথবা আশেপাশে ছোট বদ্ধ জলাশয় গুলোতে। এতে করে পরিবেশ দূষিত হয় এবং জনগণের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। এই সমস্যাগুলো সমাধানের জন্য বেড়া নাগরিক সেবা প্রকল্পটির মাধ্যমে পৌর কর্তৃপক্ষের নিকট দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার জন্য অভিযোগ দেই। পৌরসভার কর্মকর্তারা আমার সমস্যাটি পর্যবেক্ষণ করে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়। এবং সমাধানও করে দেয়। এই সমস্যা গুলো এত দ্রুত সমাধানের জন্য রাস্তায় চলাচল করা জনসাধারণের এবং স্থানীয় পরিবারগুলো দূষণমুক্ত পরিবেশ পাচ্ছেন। তাই আমি বেড়া পৌরসভা সকল কর্মকর্তা দের ধন্যবাদ জানাই এবং সেই সাথে আরো বলি এরকম সমস্যাগুলো সমাধান করলে আমাদের পৌরসভা একটি সুন্দর ও উন্নয়নশীল পৌরসভায় পরিণত হবে।

টাইমলাইন

অপেক্ষমাণ (Mst Hafsa khatun)

অভিযোগ জমা দেওয়া হয়েছে

23 আগ. 2026, 10:13
ব্যবস্থা গৃহীত (Super)

অবস্থা পরিবর্তন: ব্যবস্থা গৃহীত

25 আগ. 2026, 00:18
পর্যালোচনাধীন (Super)

অবস্থা পরিবর্তন: পর্যালোচনাধীন

31 আগ. 2026, 11:05
সমাধান করা হয়েছে (Super)

বর্তমানে ওই এলাকা এই সেবার কার্য পরিধির আওতায় নেই, তবে পরিকল্পনাধীন আছে। রাজস্ব স্বল্পতার কারণে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। আপনার অভিযোগের ভিত্তিতে সাময়িকভাবে বর্জ্য অপসারণ করা হয়েছে !

31 আগ. 2026, 11:06

তথ্য

ক্যাটাগরিবর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা
অগ্রাধিকারজরুরি
তৈরি হয়েছে23 আগ. 2026
সমাধান হয়েছে31 আগ. 2026
কর্মকর্তাএস. কে. এম. রাশেদুল ইসলাম