এলাকায় মশার উপদ্রব বেড়েছে।
ID: CFP-036 | মশক নিয়ন্ত্রণ সমস্যা
বেড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের হাতিগাড়া পূর্বপাড়া নতুন জামিয়া মসজিদের পাশে এই এলাকায় প্রায় ৪০ - ৫০ টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে এবং মসজিদের সাথের রাস্তাটি প্রধান সড়ক পথ হওয়া প্রতিদিন প্রায় ৫০০ - ৭০০ জন মানুষ এবং রিকশা ভ্যান চলাচল করে । তিনমাথা মোড়ের এই রাস্তাটির মাঝখানে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমা থাকে। একপাশের রাস্তা মেরামত করার সময় রাস্তাটি উঁচুহয়ে যায় এবং আরেক পাশের রাস্তাটি নিচু। সেই নিচু জায়গাতে বৃষ্টির পানি জমে থাকায় মশার উপদ্রব্য ও স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে। উক্ত এলাকাটিতে এযাবৎ একবারও ফকিং বা মশার নিধন স্প্রে করা হয়নি। ফলে মশার উপদ্রব্য চরম আকার ধারণ করেছে এবং ডেঙ্গু সহ নানান মশাবাহিত রোগের ঝুঁকিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উক্ত এলাকাটির পরিবারের স্বাস্থ্য সুরক্ষা ও জন ভোগান্তি নিরশনে জরুরী ভিত্তিতে জমে থাকা পানি নিষ্কাশন করে রাস্তা উঁচু করা এবং ফকিং এর মাধ্যমে মশা নিধনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
সমাধান
যথাযথ পদক্ষেপের মাধ্যমে সমস্যাটি সমাধান করা হয়েছে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ !
আপনার ফিডব্যাক
বেড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড হাতিগাড়া পূর্বপাড়াতে আগে খুবই মশা উৎপাত ছিল। এখানে পৌরসভা থেকে মশার ফগিং করার ফলে এলাকার মানুষ এখন মশা থেকে স্বস্তি পেয়েছে। তাই ৭ নং ওয়ার্ড ওয়ার্ডবাসীর পক্ষ থেকে পৌরসভার কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ।
টাইমলাইন
অপেক্ষমাণ (মোছা : রুবাইয়া আক্তার)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
15 আগ. 2026, 17:39অপেক্ষমাণ (মো. মামুন হোসেন)
Seen
16 আগ. 2026, 16:07পর্যালোচনাধীন (মো. মামুন হোসেন)
আগামী সাপ্তাহের মধ্যে নির্ধারীত স্থানে ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম সম্পন্ন করা হবে।
18 আগ. 2026, 19:22সমাধান করা হয়েছে (Super)
যথাযথ পদক্ষেপের মাধ্যমে সমস্যাটি সমাধান করা হয়েছে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ !
05 সেপ্টে. 2026, 00:01