Digital Democracy Initiative Logo
Language:
হোম ট্র্যাকিং আমাদের সম্পর্কে যোগাযোগ ড্যাশবোর্ড
ফিরে যান

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

ID: CFP-138 | মশক নিয়ন্ত্রণ সমস্যা

সমাধান করা হয়েছে

বেড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বনগ্রাম দরগা বাড়ি জামে মসজিদ সংলগ্ন বিপরীত রাস্তারটিতে মোহাম্মদ জলিল মিয়ার পল্টি ফার্মের পাশে একটি ছোট্ট জলাশয় অবস্থিত। উক্ত জলাশয় টিতে অনেকদিন ধরে বৃষ্টির পানি জমে থাকায় মশার অনেক উপদ্রব বেড়ে গেছে। মশার উপদ্রব বাড়ার কারণে স্থানীয় সাধারণ মানুষেরা অনেক ভোগান্তির মধ্যে পড়ছে। এখানে প্রায় ৩০ থেকে চল্লিশটি পরিবারের বসবাস। সুতরাং, ডেঙ্গু ম্যালেরিয়া ও নানা ধরনের মশাবাহিত রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানটিতে স্প্রে করা প্রয়োজন। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে মশা নিধনের বিশেষ প্রয়োজন।স্থানটিতে ফগিং বা স্প্রে করতে কর্তৃপক্ষের নিকট জরুরী ভাবে অনুরোধ জানাচ্ছি।

বনগ্রাম, দরগা বাড়ি জামে মসজিদ সংলগ্ন 3 weeks,6 days ago জরুরি

অভিযোগের মূল ছবি

আগের অবস্থা

আগের অবস্থা

সমাধান

যথাযথ পদক্ষেপের মাধ্যমে সমস্যাটি সমাধান করা হয়েছে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ !

আপনার ফিডব্যাক

৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বনগ্রাম দক্ষিণ দর্গা বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় মশার উপদ্রব অনেক বেড়েছিল। অতঃপর মশক সংক্রান্ত বিষয়ে পৌরসভার কর্তৃপক্ষের নিকট অভিযোগ জমা দিয়েছিলাম । অভিযোগটি দেওয়ার পরে বেড়া পৌরসভার কর্মকর্তারা জরুরিভাবে দায়িত্ব সহকারে পদক্ষেপ নিয়ে উক্ত এলাকাটিতে মশা নিধনের জন্য স্প্রে করেছে। স্থানীয় নাগরিকদের মতে এখন বর্তমানে মশার উপদ্রব অনেকটাই কমেছে। এলাকাটির স্থানীয় নাগরিকেরা,এটাও বলেছে যে এভাবে কিছুদিন পর পর ফগিং বা স্প্রে করলে অনেকটাই উপকৃত হবে। অতএব, নিয়মিত ফগিং বা স্প্রে করার জন্য বেড়া পৌরসভার নিকট অনুরোধ জানাচ্ছি।

টাইমলাইন

অপেক্ষমাণ (MST. BITHI KHATUN)

অভিযোগ জমা দেওয়া হয়েছে

28 আগ. 2026, 11:30
ব্যবস্থা গৃহীত (মো. মামুন হোসেন)

seen

31 আগ. 2026, 09:25
পর্যালোচনাধীন (Super)

অবস্থা পরিবর্তন: পর্যালোচনাধীন

31 আগ. 2026, 10:19
সমাধান করা হয়েছে (Super)

অবস্থা পরিবর্তন: সমাধান করা হয়েছে

31 আগ. 2026, 10:20

তথ্য

ক্যাটাগরিমশক নিয়ন্ত্রণ সমস্যা
অগ্রাধিকারজরুরি
তৈরি হয়েছে28 আগ. 2026
সমাধান হয়েছে31 আগ. 2026
কর্মকর্তামো. মামুন হোসেন