বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা নেই।
ID: CFP-134 | বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা
আমরা বেড়া পৌরসভার ২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চরপাড়া বনগ্রাম উত্তর এলাকার স্থায়ী বাসিন্দা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে (ছোট কালীবাড়ি) যাওয়ার রাস্তায় (অমলিন) নামক ফুড ফ্যাক্টরি থেকে কিছুটা সামনে বাম দিকের ল্যাম্পপোস্টের নিচে প্রায় অধিকাংশ সময় বর্জ্য আবর্জনা পরিলক্ষিত হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে পথচারীরা রাস্তাটিকে বাথরুম (প্রসাব) করার জায়গা হিসেবে ব্যাবহার করে থাকে। এই রাস্ফতা দিয়ে প্রতিদিন প্রায় ১০০০লোক বা এর থেকে বেশি মানুষ যাতায়াত করে। অতিরিক্ত দূর্গন্ধের কারণে সাধারণ পথচারীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে। উক্ত এলাকার বর্জ্য অপসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
টাইমলাইন
অপেক্ষমাণ (দর্শনা রানী রায়)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
28 আগ. 2026, 11:14ব্যবস্থা গৃহীত (Super)
অবস্থা পরিবর্তন: ব্যবস্থা গৃহীত
04 সেপ্টে. 2026, 14:59পর্যালোচনাধীন (Super)
প্রয়োজনের তুলনায় জনবল ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে সম্পৃক্ত অন্যান্য উপকরণাদি পর্যাপ্ত না থাকায় পৌরসভার দশটি ওয়ার্ডের বর্জ্য একই সময়ে পরিস্কার করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান আছে । অপ্রত্যাশিতভাবে সময় বেশি নেওয়ার কারনে জনভোগান্তির জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
04 সেপ্টে. 2026, 14:59