Digital Democracy Initiative Logo
Language:
হোম ট্র্যাকিং আমাদের সম্পর্কে যোগাযোগ ড্যাশবোর্ড
ফিরে যান

বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা নেই।

ID: CFP-035 | বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা

সমাধান করা হয়েছে

৩নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিন কামালের বাড়ির সামনে স্থানীয় লোকেরা রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলে নোংরা করে রাখে। রাস্তার পাশে দূর্গনধ, মশা,মাছি, এবং স্বাস্থ্যহানী ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়।এই রাস্তা দিয়ে প্রায় ৫০টা পরিবারের মানুষেরা চলাচল করেন, সাধারণ জনগণের পক্ষে এই রাস্তা দিয়ে চলাফেরা করা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং দিন দিন রোগ ব্যাধির আশংকা বেড়ে যাচ্ছে। তাই আমি বেড়া পৌরসভার নাগরিক হিসেবে কতৃপক্ষের কাছে জরুরি ডাস্টবিনের আবেদন করছি।

বনগ্রাম দক্ষিন বেড়া পাবনা 1 month,1 week ago জরুরি

অভিযোগের মূল ছবি

আগের অবস্থা

আগের অবস্থা

সমাধান

Based on your complaint, the waste has been temporarily removed!

আপনার ফিডব্যাক

বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিণ, এই এলাকায় নির্দিষ্ট কোন জায়গা না থাকার কারণে স্থানীয় নাগরিকেরা রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলে নোংরা ও দুর্গন্ধ পরিবেশ সৃষ্টি করেছিলেন। জায়গাটি চিহ্নিত করে ছবি তুলে ফোনের মাধ্যমে বেড়াপৌরসভা কে অভিযোগ জানিয়েছিলাম। অভিযোগটি জানানোর কিছুদিনের মধ্যেই তারা দায়িত্ব সহকারে পদক্ষেপ গ্রহণ করেছেন। এখানে বেড়া পৌরসভার দায়িত্বে থাকা লোকেরা নিয়মিত ভাবে ময়লা সংগ্রহ করছেন। এই এলাকায় প্রায় ৫০ টি পরিবারের মানুষ বসবাস করছে তাদের সাথে এই বিষয়ে আলাপ-আলোচনা করলাম , তাদের মতে ময়লাগুলো সংগ্রহ করার মাধ্যমে তারা অনেক স্বস্তিবোধ করছে। নোংরা ও দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে সাধারণ জনগণ চলাচলের সমস্যা দেখা দিয়েছিল এখন তারা সুন্দর পরিবেশে চলাফেরা করতে পারছে। এতে করে তারা অনেক আনন্দিত হয়েছে এবং বেড়া পৌরসভার দায়িত্বে থাকা লোকেদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। অতএব সাধারণ নাগরিক হয়ে সাধারণ নাগরিকদের জন্য কিছু করতে পেরেছি এটা সত্যি একটা আনন্দের বিষয়। তাই কর্তৃপক্ষের কাছে আশা রাখি তারা যেন নিয়মিতভাবে ময়লা গুলো সংগ্রহ করেন।

টাইমলাইন

অপেক্ষমাণ (Sarna khatun)

অভিযোগ জমা দেওয়া হয়েছে

15 আগ. 2026, 17:35
অপেক্ষমাণ (Super)

অবস্থা পরিবর্তন: অপেক্ষমান

19 আগ. 2026, 13:36
ব্যবস্থা গৃহীত (Super)

অবস্থা পরিবর্তন: ব্যবস্থা গৃহীত

31 আগ. 2026, 09:02
পর্যালোচনাধীন (Super)

বর্তমানে ওই এলাকা এই সেবার কার্য পরিধির আওতায় নেই, তবে পরিকল্পনাধীন আছে। রাজস্ব স্বল্পতার কারণে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

31 আগ. 2026, 09:02
সমাধান করা হয়েছে (Super)

অবস্থা পরিবর্তন: সমাধান করা হয়েছে

31 আগ. 2026, 09:03

তথ্য

ক্যাটাগরিবর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা
অগ্রাধিকারজরুরি
তৈরি হয়েছে15 আগ. 2026
সমাধান হয়েছে31 আগ. 2026
কর্মকর্তাএস. কে. এম. রাশেদুল ইসলাম