বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা নেই।
ID: CFP-021 | বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা
বেড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের হাতিগড়া পূর্বপাড়া নতুন জামে মসজিদের পাশের এই এলাকায় প্রায় ৩০-৩৫টি পরিবার বসবাস করে এবং প্রতিদিন ২০০-২৫০ জন মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এলাকায় কোনো ডাস্টবিন না থাকায় রাস্তার পাশেই সবাই ময়লা-আবর্জনা ফেলতে বাধ্য হচ্ছেন। এর ফলে— তীব্র দুর্গন্ধ ছড়িয়ে যাতায়াত ও বসবাস কষ্টকর হয়ে পড়েছে। মশা-মাছির উপদ্রব ও স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে। ময়লার স্থানে কুকুরের উপদ্রব বাড়ায় ছোট বাচ্চারা হামলার শিকার হচ্ছে ও কামড় খাচ্ছে। অতএব, এলাকার পরিবেশ রক্ষা ও জনভোগান্তি নিরসনে দ্রুত জমাকৃত ময়লা পরিষ্কার এবং একটি ডাস্টবিন স্থাপন অতীব জরুরি।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
টাইমলাইন
অপেক্ষমাণ (মোছা : রুবাইয়া আক্তার)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
14 আগ. 2026, 11:21অপেক্ষমাণ (Super)
অবস্থা পরিবর্তন: অপেক্ষমান
19 আগ. 2026, 13:31ব্যবস্থা গৃহীত (Super)
অবস্থা পরিবর্তন: ব্যবস্থা গৃহীত
31 আগ. 2026, 08:51পর্যালোচনাধীন (Super)
বর্তমানে ওই এলাকা এই সেবার কার্য পরিধির আওতায় নেই, তবে পরিকল্পনাধীন আছে। রাজস্ব স্বল্পতার কারণে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
31 আগ. 2026, 08:52সমাধান হয়নি (Super)
বর্তমানে ওই এলাকা এই সেবার কার্য পরিধির আওতায় নেই, তবে পরিকল্পনাধীন আছে। রাজস্ব স্বল্পতার কারণে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
31 আগ. 2026, 08:52সমাপ্ত / বন্ধ (Super)
বর্তমানে ওই এলাকা এই সেবার কার্য পরিধির আওতায় নেই, তবে পরিকল্পনাধীন আছে। রাজস্ব স্বল্পতার কারণে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
31 আগ. 2026, 08:52পর্যালোচনাধীন (Super)
প্রয়োজনের তুলনায় জনবল ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে সম্পৃক্ত অন্যান্য উপকরণাদি পর্যাপ্ত না থাকায় পৌরসভার দশটি ওয়ার্ডের বর্জ্য একই সময়ে পরিস্কার করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান আছে । অপ্রত্যাশিতভাবে সময় বেশি নেওয়ার কারনে জনভোগান্তির জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
04 সেপ্টে. 2026, 14:45