এলাকায় মশার উপদ্রব বেড়েছে।
ID: CFP-110 | মশক নিয়ন্ত্রণ সমস্যা
বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, বনগ্রাম দক্ষিণ খান বাড়ির মোড় থেকে সামনের রোডে রোজা দক্ষিনে একটু সামনে আক্তার বক্স এর বাড়ির সামনে একটি বদ্ধ জলাশয় অবস্থিত। এ এলাকায় ৩০-৩৫ টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে। এখানে প্রধান রাস্তা থেকে ভেতরের এলাকা হওয়ার কারণে, চারপাশের বৃষ্টির পানি এই স্থানে দীর্ঘদিন ধরে জমে থেকে মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে মশার উপদ্রব বর্তমান চরম আকার ধারণ করেছে। পানি শেচ বা নিষ্কাশনের ব্যবস্থাও নেই। এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে যেমন ডেঙ্গু সহ মশাবাহিত নানা ধরনের রোগে সম্ভাবনা রয়েছে। উক্ত এলাকাটিতে স্বাস্থ্য সুরক্ষা এবং স্প্রে বা ফগিংয়ের মাধ্যমে মশা নিধনের জন্য কর্তৃপক্ষের নিকট জরুরি পদক্ষেপ আশা করছি।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
আপনার ফিডব্যাক
৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বনগ্রাম দক্ষিণ, মশক নিধনের জন্য আমি একটি অভিযোগ বেড়া পৌরসভা কর্তৃপক্ষের নিকট জমা দেই একটি ওয়েবসাইটের মাধ্যমে। আমার অভিযোগটি জমা দেবার পর পৌরসভা কর্তৃপক্ষদের নজরে আসে। এবং তারা অভিযোগ যে পর্যালোচনা করে খুব দ্রুত তার সঙ্গে তাই সমাধান করে দেয়। ফগিং এর মাধ্যমে মশা নিধনের ঔষধ দিয়ে মশার উপদ্রব অনেকাংশে কমে গিয়েছে। এলাকার লোকজন খুব আনন্দিত যে অভিযোগ জমা দেওয়ার সাথে সাথে এত দ্রুত তারা সমাধান করে দিয়েছে। এই অবস্থা দীর্ঘ মেয়াদী চালু থাকলে বেড়া পৌরসভার উন্নয়ন বাস্তবায়ন করা আরও তাড়াতাড়ি সম্ভব হবে। সাধারণ নাগরিকেরা একটু ভালো কিছু পেলেই তারা খুব আনন্দিত এবং উৎসাহিত হয়। তাই বেড়া পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট অনুরোধ করছি দীর্ঘমেয়াদী এই সেবামূলক কাজে ধারা অব্যাহত রাখার জন্য।
টাইমলাইন
অপেক্ষমাণ (Mst Hafsa khatun)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
22 আগ. 2026, 10:53অপেক্ষমাণ (মো. মামুন হোসেন)
অভিযোগের অবস্থা পরিবর্তন করা হয়েছে: অপেক্ষমাণ
23 আগ. 2026, 16:24ব্যবস্থা গৃহীত (মো. মামুন হোসেন)
Seen
23 আগ. 2026, 16:25পর্যালোচনাধীন (মো. মামুন হোসেন)
এই সাপ্তাহের মধ্যে মশক নিধন কার্যক্রম সম্পন্ন হবে।
27 আগ. 2026, 17:40সমাধান করা হয়েছে (মো. মামুন হোসেন)
২৭/০৮/২০২৬ ইং বিকেল ৫ ঘটিকায় ফগার মেশিন দ্বারা অত্র এলাকার মশক নিধন কর্যক্রম সম্পন্ন করা হয়।
28 আগ. 2026, 09:19