এলাকায় মশার উপদ্রব বেড়েছে।
ID: CFP-076 | মশক নিয়ন্ত্রণ সমস্যা
বেড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, দক্ষিণ বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পেছনের ভেতরের দিকে ২৫ থেকে ৩০ টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে। রাস্তা থেকে ভেতরের দিকে তাই পানি সরানোর মতো নির্দিষ্ট কোন জায়গা নেই একটা নিচু জলাশয় এর ময়লা আবর্জনার সাথে বৃষ্টির পানি জমে মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। উক্ত এলাকাটিতে অনেকদিন যাবত মশা নিধনের জন্য কোন ধরনের ফগিং বা স্প্রে করা হয়নি। উপরোক্ত পরিবারগুলোর মশা বাহিত রোগ থেকে সুরক্ষার জন্য কর্তৃপক্ষের কাছে জরুরি অনুরোধ করছি।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
আপনার ফিডব্যাক
৩ নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিণ, আমাদের এলাকায় কিছু কিছু জায়গা প্রধান রাস্তা থেকে ভেতরের এলাকায় অবস্থিত। আমাদের এলাকায় যখন ফগার মেশিন দ্বারা মশা নিধনের ঔষধ দিয়েছে, তখন প্রধান রাস্তার আশেপাশের জায়গাগুলোতে মশার উপদ্রব অনেকাংশে কমে গিয়েছে। কিন্তু যেগুলো ভেতরের এলাকা সেসব জায়গায় ফগার মেশিনের ধোঁয়া পর্যাপ্ত পরিমাণে পৌঁছায়নি। এজন্য আগের তুলনায় আরো বেশি মশা উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এজন্য বেড়া পৌরসভা কর্তৃপক্ষের নিকট জরুরী আবেদন করছি ভেতরের এলাকাগুলোতে পায়ে হেঁটে মশা নিধনের ঔষধ দেবার জন্য।
টাইমলাইন
অপেক্ষমাণ (Mst Hafsa khatun)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
19 আগ. 2026, 17:19অপেক্ষমাণ (Super)
অবস্থা পরিবর্তন: অপেক্ষমান
20 আগ. 2026, 12:33ব্যবস্থা গৃহীত (মো. মামুন হোসেন)
Seen
27 আগ. 2026, 10:24সমাধান করা হয়েছে (মো. মামুন হোসেন)
২৭/০৮/২০২৬ ইং বিকেল ৫ ঘটিকায় ফগার মেশিন দ্বারা অত্র এলাকার মশক নিধন কর্যক্রম সম্পন্ন করা হয়।
28 আগ. 2026, 09:16