Digital Democracy Initiative Logo
Language:
হোম ট্র্যাকিং আমাদের সম্পর্কে যোগাযোগ ড্যাশবোর্ড
ফিরে যান

পৌরসভার সরবরাহকৃত লাইনে পানি আসছে না/পানি সরবরাহ বন্ধ আছে।

ID: CFP-020 | পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা

সমাধান করা হয়েছে

আমরা বেড়া পৌরসভার ২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চরপাড়া বনগ্রাম উত্তর (বড় কালীবাড়ি) এলাকার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকায় পৌর সাপ্লাই পানি সরবরাহে স্বাভাবিক না। ​অধিকাংশ দিন কেবল সকাল ৭:৩০ থেকে ৮:৩০ পর্যন্ত পানি পাওয়া গেলেও এরপর থেকে আর কোনো পানি থাকে না। ফলশ্রুতিতে এলাকার সাধারণ মানুষকে দৈনন্দিন গৃহস্থালি কাজ, রান্না-বান্না ও গোসলের কাজে চরম বিপাকে পড়তে হচ্ছে। উপায়ান্তর না দেখে বাধ্য হয়ে এলাকাবাসীকে নদী বা নিকটস্থ জলাশয়ের অপরিষ্কার পানি ব্যবহার করতে হচ্ছে। নোংরা পানি ব্যবহারের ফলে ইতোমধ্যে এলাকায় চর্মরোগ (যেমন: চুলকানি) এবং বিভিন্ন পানিবাহিত রোগের সংক্রমণ বাড়তে শুরু করেছে, যা সার্বজনীন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ।

চরপাড়া, (বড় কালীবাড়ি) বনগ্রাম উত্তর 1 month,1 week ago মধ্যম

অভিযোগের মূল ছবি

আগের অবস্থা

আগের অবস্থা

আপনার ফিডব্যাক

আমাদের বনগ্রাম উত্তর এলাকায় দীর্ঘদিন যাবত পানির সংকট দেখা দিয়েছিল। যার কারণে জনজীবনে নানা সমস্যা পরিলক্ষিত হয়েছে। পরবর্তীতে নাগরিক সেবা অ্যাপসের মাধ্যমে অভিযোগ দেয়ায় পৌরসভা কর্তৃক তা দ্রুত সমাধান করা হয়েছে। এতে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে।পরবর্তীতে যাতে পানির সমস্যা আর না হয় সেজন্য পৌরসভা কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

টাইমলাইন

অপেক্ষমাণ (দর্শনা রানী রায়)

অভিযোগ জমা দেওয়া হয়েছে

13 আগ. 2026, 21:52
অপেক্ষমাণ (Super)

অবস্থা পরিবর্তন: অপেক্ষমান

19 আগ. 2026, 13:31
ব্যবস্থা গৃহীত (Super)

অবস্থা পরিবর্তন: ব্যবস্থা গৃহীত

01 সেপ্টে. 2026, 08:25
পর্যালোচনাধীন (Super)

যথাযথ পদক্ষেপের মাধ্যমে সমস্যাটি সমাধান করা হয়েছে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ !

04 সেপ্টে. 2026, 22:06
সমাধান করা হয়েছে (Super)

যথাযথ পদক্ষেপের মাধ্যমে সমস্যাটি সমাধান করা হয়েছে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ !

04 সেপ্টে. 2026, 22:07

তথ্য

ক্যাটাগরিপানি ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা
অগ্রাধিকারমধ্যম
তৈরি হয়েছে13 আগ. 2026
সমাধান হয়েছে04 সেপ্টে. 2026
কর্মকর্তামো. আব্দুর রাজ্জাক মিয়া