এলাকায় মশার উপদ্রব বেড়েছে।
ID: CFP-068 | মশক নিয়ন্ত্রণ সমস্যা
বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত জংলি মাঠের দক্ষিণে রাস্তা থেকে কিছুটা ভিতরে একটা বদ্ধ জলাশয় অবস্থিত। উক্ত স্থানের আশেপাশের প্রায় ৪০-৫০ টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে। দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে থেকে মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে । উপরন্তূ এলাকাটি ভেতরে পরিবারগুলোতে কখনোই লগিং বা মশা নিধন স্প্রে করা হয়নি। বলে বর্তমান মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে এবং ডেঙ্গু সহ নানা ধরনের মশা বাহিত রোগের ঝুঁকিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উক্ত এলাকার পরিবারগুলোর স্বাস্থ্য সুরক্ষা ও জরুরী ফগিং এর মাধ্যমে মশা নিধনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
আপনার ফিডব্যাক
৩ নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিণ, আমার এলাকার অনেকদিন যাবৎ প্রচুর পরিমাণে মশার উপদ্র বেড়ে গিয়েছিল। এতে করে সাধারণ জনগণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। আমি একজন সাধারণ স্বেচ্ছাসেবী হিসেবে আমার কাছে মনে হয়েছিল পৌরসভার কর্মকর্তাদের দ্বারা কোন সুবিধা পাওয়া যায় কিনা। এটা ভেবে(BRED) প্রকল্পটির মাধ্যমে একটি অভিযোগ অ্যাপের মাধ্যমে জমা দেই। আমার অভিযোগটি পৌঁছানোর কিছুদিন পর বেড়া পৌরসভার কর্মকর্তারা খুব দ্রুত সমাধান করে দেয়। ফগার মেশিনের মাধ্যমে ঔষধ ছিটিয়ে। সমাধানের কারণে আমার এলাকাবাসী আগের তুলনায় অনেক বেশি স্বস্তি পাচ্ছে। এতে করে আমি খুবই আনন্দিত। আমার এই ছোট্ট একটি অভিযোগ বেড়া পৌরসভার কর্তৃপক্ষরা এত সুন্দর করে লক্ষ্য করে তা বাস্তবায়ন করার জন্য। বেড়া পৌরসভার সকল কর্মকর্তাদের আমি এবং আমার এলাকাবাসীর সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
টাইমলাইন
অপেক্ষমাণ (Mst Hafsa khatun)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
19 আগ. 2026, 10:38অপেক্ষমাণ (মো. মামুন হোসেন)
Seen
19 আগ. 2026, 11:44পর্যালোচনাধীন (মো. মামুন হোসেন)
আগামী সাপ্তাহের মধ্যে নির্ধারীত স্থানে ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম সম্পন্ন করা হবে।
19 আগ. 2026, 11:44সমাধান করা হয়েছে (মো. মামুন হোসেন)
২৭/০৮/২০২৬ ইং বিকেল ৫ ঘটিকায় ফগার মেশিন দ্বারা অত্র এলাকার মশক নিধন কর্যক্রম সম্পন্ন করা হয়।
28 আগ. 2026, 09:13