বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা নেই।
ID: CFP-130 | বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা
৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, বনগ্রাম দরগা বাড়ি ফাজিল মহিলা মাদ্রাসার বাম পাশে রাস্তা থেকে ভেতরে এলাকা। ঐওই স্থানে আশেপাশে প্রায় ২০ থেকে ২৫ টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে। ওই এলাকা আশেপাশে বর্জ্য ব্যবস্থাপনা নির্দিষ্ট কোন জায়গা না থাকার কারণে, একই স্থানে ময়লা ফেলে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এবং আবর্জনা পচে গিয়ে আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। উক্ত স্থানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষের নিকট জরুরী ভিত্তিতে ডাস্টবিনের ব্যবস্থা আশা করছি।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
টাইমলাইন
অপেক্ষমাণ (Mst Hafsa khatun)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
28 আগ. 2026, 09:27ব্যবস্থা গৃহীত (Super)
প্রয়োজনের তুলনায় জনবল ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে সম্পৃক্ত অন্যান্য উপকরণাদি পর্যাপ্ত না থাকায় পৌরসভার দশটি ওয়ার্ডের বর্জ্য একই সময়ে পরিস্কার করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান আছে । অপ্রত্যাশিতভাবে সময় বেশি নেওয়ার কারনে জনভোগান্তির জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
04 সেপ্টে. 2026, 14:56পর্যালোচনাধীন (Super)
প্রয়োজনের তুলনায় জনবল ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে সম্পৃক্ত অন্যান্য উপকরণাদি পর্যাপ্ত না থাকায় পৌরসভার দশটি ওয়ার্ডের বর্জ্য একই সময়ে পরিস্কার করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান আছে । অপ্রত্যাশিতভাবে সময় বেশি নেওয়ার কারনে জনভোগান্তির জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
04 সেপ্টে. 2026, 14:57