পৌরসভার সরবরাহকৃত লাইনে পানি আসছে না/পানি সরবরাহ বন্ধ আছে।
ID: CFP-127 | পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা
আমরা বেড়া পৌরসভার ২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চরপাড়া বনগ্রাম উত্তর (বড় কালীবাড়ি) এলাকার স্থায়ী বাসিন্দা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকায় পৌর সাপ্লাই পানি সরবরাহে চরম অনিয়ম পরিলক্ষিত হচ্ছে।কিছুদিন যাবত অধিকাংশ বাড়িতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে জনজীবনে নানা বিপর্যয় দেখা দিচ্ছে। উক্ত এলাকার মা বোনদের নদীর নোংরা পানি সংগ্রহ করতে হচ্ছে। গোসল এবং খাবার পানি নদী থেকে সংগ্রহ করতে হচ্ছে। ফলে পানির অভাবে নিত্য গৃহাস্থলির কার্যক্রম ব্যাহত হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে শিশুদের চর্মরোগ(চুলকানি) দেখা দিচ্ছে। এর পাশাপাশি পানিবাহিত রোগ সংক্রমণের মারাত্মক ঝুঁকি রয়েছে। উক্ত এলাকার দীর্ঘদিনের পানিসংকট ও জনভোগান্তি নিরসনে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ও নিয়মিত সাপ্লাই পানি নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
টাইমলাইন
অপেক্ষমাণ (দর্শনা রানী রায়)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
27 আগ. 2026, 23:29ব্যবস্থা গৃহীত (Super)
অবস্থা পরিবর্তন: ব্যবস্থা গৃহীত
04 সেপ্টে. 2026, 22:03পর্যালোচনাধীন (Super)
এই অভিযোগ গুলোর মধ্যে কারিগরি সহজে সমাধানযোগ্য অভিযোগগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হচ্ছে। যেগুলো সমাধান করতে কারিগরি জটিলতা আছে সেগুলো সমাধান করার জন্যও ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনার দাখিলকৃত অভিযোগটি কারিগরি সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। কিছু প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনার জন্য ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া চলমান। অনাকাঙ্ক্ষিত বিলম্ব হওয়ার কারণে দুঃখ প্রকাশ করছি। পর্যায়ক্রমে যথা সম্ভব দ্রুতই সমস্যাটি সমাধান করা হবে।
04 সেপ্টে. 2026, 22:03