রাস্তা/ফুটপাতে আবর্জনা পড়ে আছে।
ID: CFP-113 | রাস্তা-ফুটপাতের পরিচ্ছন্নতা সমস্যা
বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, মৈত্রবাধা ঈদগাহ মাঠের পূর্ব পাশের রাস্তা থেকে ভেতরের এলাকা বড় বাড়ির সামনে, নির্দিষ্ট জায়গা না থাকার কারণে ময়লা আবর্জনা রাস্তার পাশে ফেলে পরিবেশ দূষিত হচ্ছে। ওই এলাকার আশেপাশে প্রায় ৫৫ থেকে ৬০ টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে। ময়লা আবর্জনা দুর্গন্ধের জনসাধারণ চলাচলে অসুবিধা হচ্ছে। নোংরা আবর্জনা থেকে মশা মাছির উপদ্রব বেড়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। উক্ত সমস্যা গুলোর সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট ওই এলাকায় জরুরী ডাস্টবিনের জন্য অনুরোধ করছি।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
টাইমলাইন
অপেক্ষমাণ (Mst Hafsa khatun)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
22 আগ. 2026, 18:35অপেক্ষমাণ (Super)
অবস্থা পরিবর্তন: অপেক্ষমাণ
25 আগ. 2026, 00:22ব্যবস্থা গৃহীত (Super)
অবস্থা পরিবর্তন: ব্যবস্থা গৃহীত
31 আগ. 2026, 11:13পর্যালোচনাধীন (Super)
প্রয়োজনের তুলনায় জনবল ও পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে সম্পৃক্ত অন্যান্য উপকরণাদি পর্যাপ্ত না থাকায় পৌরসভার দশটি ওয়ার্ডের বর্জ্য একসাথে পরিস্কার করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে। অনাকাঙ্ক্ষিত ভাবে সময় বেশি লাগার কারনে জনভোগান্তির জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
04 সেপ্টে. 2026, 21:37