এলাকায় মশার উপদ্রব বেড়েছে।
ID: CFP-016 | মশক নিয়ন্ত্রণ সমস্যা
৩নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিন অরুন মেকানিক এর বাড়ির সমুখে। আমার এলাকায় প্রচুর মশার উপদ্রব বেড়েছে, এখানে প্রায় ৫০টা পরিবারের বসোবাস। ময়লা আবর্জনা ঘনবসতি বৃষ্টির পানি জমে থাকে, এসব কারণে মশার উৎপাত দিন দিন বেড়েই যাচ্ছে। তাই জনসাধারণকে ডেংগু ম্যালেরিয়া ইত্যাদি মশা বাহিত রোগ থেকে বাঁচানোর জন্য কতৃপক্ষের কাছে জরুরি পদক্ষেপ আশা করছি।
অভিযোগের ছবি যুক্ত করা হয়নি
স্পষ্টতার জন্য সমস্যার মূল ছবি আপলোড করুন
আপনার ফিডব্যাক
বেড়া পৌরসভা ৩ নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিণ, এলাকাটিতে মশার উপদ্রব খুবই বেড়েছিল। জায়গাটি চিহ্নিত করে বেড়া পৌরসভারকাছে অভিযোগ দিয়েছিলাম। অভিযোগ দেওয়ার কিছুদিনের মধ্যে তারা ফগার মেশিন দ্বারা মশা নিধন করেন। ফগিং করার পর মশা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ফগিং করার কথাটা যখন এলাকাবাসীকে জানালাম তারা বললেন খুব ভালো কাজ করেছ, মশার কারণে আমরা সাধারণ মানুষ নানা রোগে আক্রান্ত হতে যাচ্ছিলাম। মশা নিধনের কারণে এখন অনেকটাই স্বস্তিবোধ করছি। এই এলাকায় প্রায় ৫০ টি পরিবারের মানুষ স্থায়ীভাবে বসবাস করেন, তারা সবাই এখন মশা থেকে নিরাপদে দিন কাটাচ্ছেন। সাধারণ জনগণের ইচ্ছা ফগিং টা যেন নিয়মিতভাবে করা হয়। অতএব কর্তৃপক্ষের কাছে আশা রাখি তারা যেন নিজ দায়িত্বে নিয়মিতভাবে ফগার মেশিন দ্বারা মশা নিধানের ব্যবস্থাটা চালিয়ে যান।
টাইমলাইন
অপেক্ষমাণ (Sarna khatun)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
13 আগ. 2026, 15:29অপেক্ষমাণ (মো. মামুন হোসেন)
Seen
16 আগ. 2026, 16:09অপেক্ষমাণ (মো. মামুন হোসেন)
আগামী সাপ্তাহের মধ্যে নির্ধারীত স্থানে ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম সম্পন্ন করা হবে।
18 আগ. 2026, 14:24পর্যালোচনাধীন (মো. মামুন হোসেন)
আগামী সাপ্তাহের মধ্যে নির্ধারীত স্থানে ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম সম্পন্ন করা হবে।
18 আগ. 2026, 14:25সমাধান করা হয়েছে (মো. মামুন হোসেন)
২৭/০৮/২০২৬ ইং বিকেল ৫ ঘটিকায় ফগার মেশিন দ্বারা অত্র এলাকার মশক নিধন কর্যক্রম সম্পন্ন করা হয়।
28 আগ. 2026, 09:12