এলাকায় মশার উপদ্রব বেড়েছে।
ID: CFP-125 | মশক নিয়ন্ত্রণ সমস্যা
বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, বনগ্রাম মৈত্র বাধা আব্দুর রহিম ফকিরের বাড়ির সামনে রাস্তা থেকে একটু ভেতরের দিকে, স্থায়ীভাবে ২০ থেকে ২৫ টি পরিবার বসবাস করে। এলাকাটি ভেতরের দিকে হওয়ায় মাঝে মাঝে কিছু জায়গা নিচু অবস্থানে আছে। সেখানে বৃষ্টির পানি জমে থাকে। এবং আশেপাশের পরিবারগুলোর ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকার কারণে ওই পানিযুক্ত স্থানে ময়লা ফেলে রাখে। দীর্ঘদিন এভাবে জায়গা গুলো ব্যবহারের ফলে মশার প্রজনন বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে স্থানীয় লোকদের বিভিন্ন ধরনের মশা বাহিত রোগের আক্রান্ত হচ্ছে। উক্ত সমস্যা গুলো সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট জরুরি আবেদন আশা করছি।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
আপনার ফিডব্যাক
৩ নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিণ, এই এলাকায় কিছু নিচু জায়গা বা জলাশয়ের মত। রাস্তা থেকে একটু ভেতরের দিকে অবস্থিত। যে পরিবারগুলো স্থায়ীভাবে বসবাস করে, ওইসব স্থানে বৃষ্টি পানি জমে থাকে। এভাবে দীর্ঘদিন বৃষ্টির পানি জমে থেকে প্রচুর মশার উপদ্রব বৃদ্ধি পায়। মশা অতিরিক্ত বৃদ্ধির কারণে সাধারণ জনগণের চরম ভোগান্তির সৃষ্টি হয়। সাধারণ জনগণের সমস্যা সমাধানের জন্য আমি বেড়া পৌরসভা কর্তৃপক্ষের নিকট একটি অভিযোগ দাখিল করি। অভিযোগটি বেড়া পৌরসভা কর্তৃপক্ষের নজরে আসলে পর্যালোচনা করে খুব দ্রুত সমস্যাটি সমাধান করে দেয় ফগার মেশিন দিয়ে। এতে করে কমপক্ষে ৩০ টি পরিবার মশার উপদ্রব থেকে অনেকাংশে সুরক্ষা পেয়েছে। এত দ্রুত সমস্যাটি সমাধানের জন্য বেড়া পৌরসভা সকল কর্মকর্তা বৃন্দকে ধন্যবাদ জানাই।
টাইমলাইন
অপেক্ষমাণ (Mst Hafsa khatun)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
24 আগ. 2026, 18:21ব্যবস্থা গৃহীত (Super)
অবস্থা পরিবর্তন: ব্যবস্থা গৃহীত
25 আগ. 2026, 00:16পর্যালোচনাধীন (মো. মামুন হোসেন)
এই সাপ্তাহের মধ্যে মশক নিধন কার্যক্রম সম্পন্ন হবে।
27 আগ. 2026, 17:41সমাধান করা হয়েছে (মো. মামুন হোসেন)
২৭/০৮/২০২৬ ইং বিকেল ৫ ঘটিকায় ফগার মেশিন দ্বারা অত্র এলাকার মশক নিধন কর্যক্রম সম্পন্ন করা হয়।
28 আগ. 2026, 09:16