এলাকায় মশার উপদ্রব বেড়েছে।
ID: CFP-086 | মশক নিয়ন্ত্রণ সমস্যা
বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিণ মৃত হাজী ফয়েজ উদ্দিন ফকিরের বাড়ি সংলগ্ন ,এই এলাকায় ৪৫ থেকে ৫০ টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে ।এই পুকুরটিতে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে থাকার কারণে দিন দিন মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হচ্ছে ।ফলে চরম আকারে সাধারণ জনগণের নানা ধরনের রোগ হচ্ছে ,ডেঙ্গু ,ম্যালেরিয়া ,ইত্যাদি , মশা বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে ।সাধারণ পরিবারের মানুষগুলোর স্বাস্থ্য সুরক্ষার জন্য ,কর্তৃপক্ষের নিকট মশা নিধনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী ।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
আপনার ফিডব্যাক
বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিণ এই অঞ্চলে মশার উৎপাত খুবই বেড়েছিল। জায়গাটি চিহ্নিত করে বেড়া পৌরসভায় অভিযোগ জানিয়েছিলাম। অভিযোগটি দেয়ার পর কিছুদিনের মধ্যে তারা পদক্ষেপ গ্রহণ করেন। ফগার মেশিন দ্বারা ফগিং এর মাধ্যমে মশা নিয়ন্ত্রণে এনেছেন। এলাকাটিতে প্রায় ৪৫ থেকে ৫০ টি পরিবারের মানুষ স্থায়ীভাবে বসবাস করছেন। মশা নিয়ন্ত্রণে আনার পর আমি তাদের সাথে আলাপ আলোচনা মাধ্যমে সমস্ত কথা বললাম। তারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনলো এবং বলল ভালই করেছ ফগিং এর মাধ্যমে অনেকটাই মশা নিয়ন্ত্রণে এসেছে। তারা যেন ফড়িং টা নিয়মিতভাবে করেন। অতএব কর্তৃপক্ষের নিকট আশা রাখি তারা যেন নিজ দায়িত্বে নিয়মিতভাবে ফগিং দেওয়াটা চালিয়ে যান।
টাইমলাইন
অপেক্ষমাণ (Sarna khatun)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
20 আগ. 2026, 09:54অপেক্ষমাণ (মো. মামুন হোসেন)
Seen
20 আগ. 2026, 15:05ব্যবস্থা গৃহীত (মো. মামুন হোসেন)
অভিযোগের অবস্থা পরিবর্তন করা হয়েছে: ব্যবস্থা গৃহীত
27 আগ. 2026, 17:36পর্যালোচনাধীন (মো. মামুন হোসেন)
এই সাপ্তাহের মধ্যে মশক নিধন কার্যক্রম সম্পন্ন হবে।
27 আগ. 2026, 17:36সমাধান করা হয়েছে (মো. মামুন হোসেন)
২৭/০৮/২০২৬ ইং বিকেল ৫ ঘটিকায় ফগার মেশিন দ্বারা অত্র এলাকার মশক নিধন কর্যক্রম সম্পন্ন করা হয়।
28 আগ. 2026, 09:22