এলাকায় মশার উপদ্রব বেড়েছে।
ID: CFP-069 | মশক নিয়ন্ত্রণ সমস্যা
বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বনগ্রাম দক্ষিণ বড় বাড়ি সংলগ্ন রাস্তার দুপাশে দুটি পুকুর অবস্থিত। পুকুরটিতে দীর্ঘদিন জমে থাকা বৃষ্টির পচা পানিতে মশার উপদ্রব দিন দিন বেড়েই চলেছে।এলাকাটিতে অনেকদিন যাবত ফগিং বা কোনরকম স্প্রে করা হয় না। এখানে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবারের বসবাস । মশা বৃদ্ধির কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া ও নানা ধরনের মশা বাহিত রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে মশা নিধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্ত স্থানটিতে বসবাসকারী সাধারণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কর্তৃপক্ষের নিকট বিশেষভাবে অনুরোধ করছি।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
আপনার ফিডব্যাক
৩ নং ওয়ার্ড বনগ্রাম দক্ষিণ উক্ত স্থানটিতে প্রচুর পরিমাণে মশার উপদ্রব বেড়ে গিয়েছিল। মশার উপদ্রব বেড়ে যাওয়াই আশেপাশের স্থানীয় সাধারণ জনগণের প্রচুর সমস্যা হচ্ছিল। অতঃপর আমি একজন নাগরিক স্বেচ্ছাসেবী হিসেবে এলাকার জনগনের স্বাস্থ্য সুরক্ষা ও বিভিন্ন ধরনের মশাবাহিত রোগ থেকে রক্ষার জন্য বেড়া পৌরসভা কর্তৃপক্ষের নিকট জরুরিভাবে মশক নিধনের অভিযোগ দাখিল করি। অভিযোগটি দাখিল হওয়ার পর বেড়া পৌরসভার কর্তৃপক্ষ দেখার সাথে সাথে জরুরী পদক্ষেপ নেয়। কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নিয়ে ফগিং এর মাধ্যমে মশা নিধনের সমস্যাটি সমাধান করে। স্থানীয় সাধারণ জনগণের তথ্য মতে আগের তুলনায় মশা অনেকাংশেই কমেছে। আরো বলেছে, মশার উপদ্রব কমায় তাদের কিছুটা স্বস্তি মিলেছে।স্থানীয় সাধারণ জনগণ আরো জানিয়েছে, বেড়া পৌরসভায় এমন একটা চমৎকার সেবামূলক প্রকল্প চালু হাওয়ায় তারা খুব উৎফুল্ল ও অনেক আনন্দিত।আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে সাধারণ জনগণের কাছ থেকে পাওয়া এই তথ্যগুলো শুনে এমন সেবামূলক কাজ করতে আরো বেশি উৎসাহিত হচ্ছি। আশা করি, এই বেড়া পৌরসভায় সেবামূলক প্রকল্পটি যেন দীর্ঘমেয়াদি ও অব্যাহত থাকে ।যাতে করে বেড়া পৌরসভার সাধারণ নাগরিকেরা কিছুটা হলেও উপকৃত হতে পারে।আমার অভিযোগটি এত দ্রুততার সাথে সমাধান করার জন্য, আমি বেড়া পৌরসভার কর্তৃপক্ষ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
টাইমলাইন
অপেক্ষমাণ (MST. BITHI KHATUN)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
19 আগ. 2026, 11:22অপেক্ষমাণ (মো. মামুন হোসেন)
Seen
19 আগ. 2026, 11:45পর্যালোচনাধীন (মো. মামুন হোসেন)
আগামী সাপ্তাহের মধ্যে নির্ধারীত স্থানে ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম সম্পন্ন করা হবে।
19 আগ. 2026, 11:45সমাধান করা হয়েছে (মো. মামুন হোসেন)
২৭/০৮/২০২৬ ইং বিকেল ৫ ঘটিকায় ফগার মেশিন দ্বারা অত্র এলাকার মশক নিধন কর্যক্রম সম্পন্ন করা হয়।
28 আগ. 2026, 09:14সমাধান করা হয়েছে (মো. মামুন হোসেন)
২৭/০৮/২০২৬ ইং বিকেল ৫ ঘটিকায় ফগার মেশিন দ্বারা অত্র এলাকার মশক নিধন কর্যক্রম সম্পন্ন করা হয়।
28 আগ. 2026, 09:14