এলাকায় মশার উপদ্রব বেড়েছে।
ID: CFP-114 | মশক নিয়ন্ত্রণ সমস্যা
বেড়া পৌরসভার 3 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত সান্যাল পারার সংলগ্ন, মোঃ পলাশ শাহ একজন বড় মাপের ব্যবসায়ী যার বাড়ির সম্মুখে একটি পুকুর অবস্থিত রয়েছে। জলাশয় টিতে অনেকদিন যাবত বৃষ্টির পানি জমে থাকার কারণে বদ্ধ পানিতে রূপান্তরিত হয়েছে। বদ্ধ পানি ও ময়লা আবর্জনা ফেলার কারণে, দিন দিন মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হচ্ছে। মশার উপদ্রব বেড়ে যাওয়ার কারণে ,সাধারণ জনগণ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এই এরিয়ায় প্রায় ৪০ থেকে ৪৫ টি পরিবার বা এরো অধিক লোক বসবাস করে। সাধারণ জনগণের সুস্থ সবল সুন্দর পরিবেশ থাকা প্রয়োজন, তাই মশা নিধনের জন্য কর্তৃপক্ষের কাছে অতি জরুরি পদক্ষেপ আশা করছি।
অভিযোগের মূল ছবি
আগের অবস্থা
আপনার ফিডব্যাক
বেড়া পৌরসভার ৩নং ওয়ার্ড অন্তর্ভুক্ত সান্যাল পারার সংলগ্ন, এই এলাকায় মশার উপদ্রব খুবই বেড়েছিল। জায়গাটি চিহ্নিত করে বেড়া পৌরসভা কে জানিয়েছিলাম। বেড়া পৌরসভা কে জানানোর কিছু দিনের মধ্যেই তারা ব্যবস্থা গ্রহণ করেন। তারা ফগিং করার মাধ্যমে মশা নিয়ন্ত্রণে আনেন। মশা নিয়ন্ত্রণে আনার পর আমি এই এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করলাম এই বিষয়ে আলাপ করলাম। তারা সমস্ত কথা শোনার পরে বলল যে ভালই হয়েছে ফগিং এর মাধ্যমে একটু হলেও মশা নিয়ন্ত্রণে এসেছে। মশা নিয়ন্ত্রণে আসার কারণে আমরা এখন ভালোই পরিবেশে দিন কাটাচ্ছি। তবে ফগিং টা যেন নিয়মিত ভাবেই চালিয়ে যান। অতএব কর্তৃপক্ষের কাছে আমার আশ্বাস তারা যেন নিয়মিতভাবে ফগিং করা চালিয়ে যান।
টাইমলাইন
অপেক্ষমাণ (Sarna khatun)
অভিযোগ জমা দেওয়া হয়েছে
22 আগ. 2026, 20:13অপেক্ষমাণ (মো. মামুন হোসেন)
অভিযোগের অবস্থা পরিবর্তন করা হয়েছে: অপেক্ষমাণ
23 আগ. 2026, 16:24ব্যবস্থা গৃহীত (মো. মামুন হোসেন)
Seen
23 আগ. 2026, 16:25পর্যালোচনাধীন (মো. মামুন হোসেন)
এই সাপ্তাহের মধ্যে মশক নিধন কার্যক্রম সম্পন্ন হবে।
27 আগ. 2026, 17:41সমাধান করা হয়েছে (মো. মামুন হোসেন)
২৭/০৮/২০২৬ ইং বিকেল ৫ ঘটিকায় ফগার মেশিন দ্বারা অত্র এলাকার মশক নিধন কর্যক্রম সম্পন্ন করা হয়।
28 আগ. 2026, 09:18