Digital Democracy Initiative Logo
Language:
হোম ট্র্যাকিং আমাদের সম্পর্কে যোগাযোগ ড্যাশবোর্ড

অভিযোগসমূহ

সার্বজনীন অভিযোগের তালিকা দেখুন

অপেক্ষমাণ

পানির লাইনে লিকেজ বা পাইপ ফেটে যাওয়ায় পানি অপচয় হচ্ছে।

বেড়া পৌরসভার ২ নাম্বার ওয়ার্ড বনগ্রাম উত্তর। সাধন দাস এর বাড়িতে সাপ্লাই পানির পাইপ ফেটে পানি পড়ে ভেসে যাচ্ছে। এটি অতি জরুরি ভাবে ঠিক করা প্রয়োজন।

বনগ্রাম উত্তর 6 ঘন্টা আগে
ব্যবস্থা গৃহীত

নির্দিষ্ট এলাকায় আলোর ব্যবস্থা নেই।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চকপাড়া জাবালুন নূর আইডিয়াল মাদ্রাসা গেটের সামনে এই তার-খাম্বাতে একটা লাইট দরকার, এই রাস্তা দিয়ে এলাকার লোকজন যেমন যাতায়াত করে পাশাপাশি মাদ্রাসার ছোট ছোট ছেলেমেয়েরা ও তাদের অভিভাবকরাও যাতায়াত করে, এখানে অন্ধকার হয়ে থাকে ফলে অনেক সময় মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ভয় পায় যেতে বা আসতে। মাদ্রাসাটাতে বোর্ডিং এর ব্যবস্থা থাকায় ছেলেমেয়েরা এখানে থেকে পড়াশোনা করে ফলে রাতে অনেক সময় বাইরে বের হলে এখানে এসে তারা ভয় পায় বা অন্ধকারের কারনে যেতে চায় না। এখানে একটা লাইট দরকার অবিলম্বে।

৯ নং ওয়ার্ড চকপাড়া, … 6 days,19 hours ago
ব্যবস্থা গৃহীত

রাতে কোনো আলো দেখা যায় না।

বেড়া পৌরসভা ৭ নং ওয়ার্ড হাতিগাড়া মধ্যপাড়া উপজেলা রোড মুক্তারের বাড়ি পাশে ল্যাম্প পোস্টে লাইট টি অনেকদিন ধরে বন্ধ আছে জলেনা এখানে প্রায় ১৫ থেকে ২০ টি পরিবার আছে ভেতরের বাড়ির লোকদের রাস্তায় আসতে অসুবিধা হয় এবং অন্ধকারে ভয়ও হয়। এই রাস্তা দিয়ে সকাল ৬থেকে রাত বারোটা পর্যন্ত প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষের চলাচল হয়।এই লাইটটি সারা অতি জরুরী।

বেড়া হাতিগারা মধ্যপা… 1 week,2 days ago
অপেক্ষমাণ

রাতে কোনো আলো দেখা যায় না।

বেড়া পৌরসভা ৭ নং ওয়ার্ড হাতিগাড়া মধ্যপাড়া উপজেলা রোড মুক্তারের বাড়ি পাশে ল্যাম্প পোস্টে লাইট টি অনেকদিন ধরে বন্ধ আছে জলেনা এখানে প্রায় ১৫ থেকে ২০ টি পরিবার আছে ভেতরের বাড়ির লোকদের রাস্তায় আসতে অসুবিধা হয় এবং অন্ধকারে ভয়ও হয়। এই রাস্তা দিয়ে সকাল ৬থেকে রাত বারোটা পর্যন্ত প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষের চলাচল হয়।এই লাইটটি সারা অতি জরুরী।

বেড়া হাতিগারা মধ্যপা… 1 week,2 days ago
অপেক্ষমাণ

রাতে কোনো আলো দেখা যায় না।

হাতিগাড়া মধ্যপাড়া উপজেলা রোড আলমখার বাড়ির সামনের ল্যাম্পপোশের রাইট জলে কিন্তু আলো দেখা যায় না এখানেও পাই প্রতিদিন দুই তিনশো লোক যাতায়াত করে রাত বারোটা পর্যন্ত তাই এই রাইটটা সরানো জরুরী

বেড়া হাতি গাড়া মধ্যপ… 1 week,2 days ago
অপেক্ষমাণ

রাতে কোনো আলো দেখা যায় না।

হাতিগাড়া মধ্যপাড়া উপজেলা রোড আলমখার বাড়ির সামনের ল্যাম্পপোশের রাইট জলে কিন্তু আলো দেখা যায় না এখানেও পাই প্রতিদিন দুই তিনশো লোক যাতায়াত করে রাত বারোটা পর্যন্ত তাই এই রাইটটা সরানো জরুরী

বেড়া হাতি গাড়া মধ্যপ… 1 week,2 days ago
পর্যালোচনাধীন

নির্দিষ্ট এলাকায় আলোর ব্যবস্থা নেই।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চকপাড়া ভুমি অফিসার সোহেলের বাড়ির সামনে এই পোলে সৌর বিদ্যুৎ চালিত একটা বাল্ব দরকার। এই রাস্তা দিয়ে প্রতিদিন বিশেষ করে সন্ধ্যার পর ৩০০-৪০০ লোক যাতায়াত করে রাস্তাটা অন্ধকার হয়ে থাকে এখানে একটা বাল্ব দরকার।

৯ নং ওয়ার্ড চকপাড়া ভ… 2 weeks ago
পর্যালোচনাধীন

রাস্তা মেরামত সংক্রান্ত সমস্যা

বেড়া পৌরসভার ২ নাম্বার ওয়ার্ড বনগ্রাম উত্তর, আলমাহমুদ খা এর বাড়ির সামনে একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই রাস্তার দিয়ে অনেক মানুষের যাতায়াত প্রায় ৩-৪ হাজার মানুষ। এছাড়াও রাস্তাটি দিয়ে কোনও যানবাহন চলাফেরা করতে পারে না। রাস্তাটি দিয়ে বিপিন বিহারি স্কুলে ,বেড়া বাজার, সি এন বি বাজার গুরুত্বপূর্ণ স্থানে যাওয়া যেত। রাস্তাটি দীর্ঘদিন যাবৎ মাঝখানে ফেটে নিচের দিকে তলে ভেঙে গিয়েছে। অতএব রাস্তাটি অতি জরুরি মেরামত করা প্রয়োজন।

বনগ্রাম উত্তর 2 weeks ago
পর্যালোচনাধীন

বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা নেই।

বেড়া পৌরসভার ২ নাম্বার ওয়ার্ড বনগ্রাম উত্তর , মিরাজুল শেখ এর বাড়ির রাস্তার পাশে ছোট পুকুরে কিছু পরিবার অতিরিক্ত ময়লা আবর্জনা ফেলে রাখে। ফলে আবর্জনা পচে দুর্গন্ধ বের হয় যা মানুষের যাতায়াত অসুবিধা হচ্ছে । এছাড়াও যে সকল পরিবার এখানে ময়লা আবর্জনা ফেলে তাদের ব্যক্তিগত ভাবে ডাস্টবিন নেওয়ার সামর্থ্য নেই। এজন্য কিছু পরিবারের জন্য অনান্য পরিবারের যাতায়াতের অসুবিধা হচ্ছে।এখানে প্রায় ৫০ টি পরিবারের বসবাস। তাই এখানে একটি বড় ডাস্টবিন প্রয়োজন।

বনগ্রাম উত্তর 2 weeks,1 day ago
পর্যালোচনাধীন

রাস্তার বাতিগুলো নষ্ট/মাঝে মাঝে নিভে যায়।

বেড়া পৌরসভার ২ নাম্বার ওয়ার্ড বনগ্রাম উত্তর, বিপ্লব হোসেনের বাড়ির সামনে একটি ল্যামপোষ্টের বাল্ব দীর্ঘদিন ধরেই নষ্ট হয়ে আছে। রাস্তাটি দিয়ে অনেক মানুষের যাতায়াত প্রায় ২০০০ - ৩০০০ হাজার। এজন্য বাল্বটি নষ্ট থাকার কারণে মানুষের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। তাই বাল্বটি অতি শীঘ্রই ঠিক করা প্রয়োজন।

বনগ্রাম উত্তর 2 weeks,1 day ago
পর্যালোচনাধীন

রাতে কোনো আলো দেখা যায় না।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চকপাড়া দক্ষিণ ট্রাক ড্রাইভার বিল্লালের বাড়ির সামনের মোড়ের সৌর বিদ্যুৎ চালিত এই ল্যাম্পপোস্ট টি নষ্ট আলো জ্বলে না। এই রাস্তাটা ফকিরের প্রজেক্ট হয়ে বড়শিলা হাটুরিয়া নাকালিয়া ও খাগছাড়া পর্যন্ত গেছে এই রাস্তা দিয়ে সন্ধ্যার পর মিনিমাম ৫০০ লোক যাতায়াত করে। লাইট নষ্ট হওয়ায়, আলো না জ্বলার কারনে প্রায় সময় দুর্ঘটনা ও মানুষের যাতায়াতে অসুবিধা হয় সন্ধ্যার পর এখানে একদম অন্ধকার হয়ে যায়। এই লাইটটা মেরামত করা খুবই জরুরী। এটি সৌর বিদ্যুৎ চালিত দিনের আলোয় চার্জ হতো এবং সন্ধ্যার পর নির্দিষ্ট একটা সময়ে আলো জ্বলতো। এটা ঠিক করা দরকার জনস্বার্থে।

৯ নং ওয়ার্ড চকপাড়া দ… 2 weeks,1 day ago
পর্যালোচনাধীন

নির্দিষ্ট এলাকায় আলোর ব্যবস্থা নেই।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চকপাড়া ব্রিজে লাল মার্ক করে দেওয়া এই পোলে একসময় বাল্ব ছিল পরবর্তীতে সেটি নষ্ট হয়ে ভেঙে পড়ে যায় এরপর আর পৌরসভা কিংবা উপজেলা প্রশাসন থেকে বাল্ব লাগানো হয়নি ফলে এখানে সন্ধ্যার পর অনেক অন্ধকার থাকে। এই চকপাড়া ব্রিজে তিন-চারটি গ্রামের মানুষজন সন্ধ্যার পর জমায়েত হয়। এই চকপাড়া ব্রিজ হয়ে যেমন হাটুরিয়া নাকালিয়ার মানুষজন যাতায়াত করে ঠিক তেমন ক্যানাল হয়ে হাতিগাড়া ক্যানেল পাড়া এবং তেঘরী গ্রামের মানুষজনও যাতায়াত করে এখানে নতুন করে বাল্ব দেওয়া অবিলম্বে জরুরী।

৯ নং ওয়ার্ড চকপাড়া ব্… 2 weeks,1 day ago