Digital Democracy Initiative Logo
Language:
হোম ট্র্যাকিং আমাদের সম্পর্কে যোগাযোগ ড্যাশবোর্ড

অভিযোগসমূহ

সার্বজনীন অভিযোগের তালিকা দেখুন

পর্যালোচনাধীন

বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা নেই।

৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, বনগ্রাম দরগা বাড়ি ফাজিল মহিলা মাদ্রাসার বাম পাশে রাস্তা থেকে ভেতরে এলাকা। ঐওই স্থানে আশেপাশে প্রায় ২০ থেকে ২৫ টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে। ওই এলাকা আশেপাশে বর্জ্য ব্যবস্থাপনা নির্দিষ্ট কোন জায়গা না থাকার কারণে, একই স্থানে ময়লা ফেলে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। এবং আবর্জনা পচে গিয়ে আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। উক্ত স্থানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষের নিকট জরুরী ভিত্তিতে ডাস্টবিনের ব্যবস্থা আশা করছি।

বনগ্রাম দক্ষিণ বেড়া প… 3 weeks,5 days ago
সমাধান করা হয়েছে

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, বনগ্রাম দরগা বাড়ি জামে মসজিদের আগে প্রধান রাস্তা থেকে বামে একটি রাস্তা ওই রাস্তার ভেতরের এলাকা, অর্থাৎ বিএনপি নেতা আকসেদ এরবাড়ির পেছন পাশে একটি বদ্ধ জলাশয় অবস্থিত। জলাশয় টি তে দীর্ঘদিন যাবৎ বৃষ্টির পানি জমে থেকে মশার প্রজনন ক্ষেত্রে তৈরি হয়েছে। ওই এলাকাটির আশেপাশের প্রায় ৩০ থেকে ৩৫ টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে। এবং ওই বদ্ধ জলাশয়ের ময়লা আবর্জনা ফেলে আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। উক্ত সমস্যাটি সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট জরুরি পদক্ষেপ আশা করছি।

বনগ্রাম দক্ষিণ বেড়া প… 3 weeks,5 days ago
পর্যালোচনাধীন

পৌরসভার সরবরাহকৃত লাইনে পানি আসছে না/পানি সরবরাহ বন্ধ আছে।

আমরা বেড়া পৌরসভার ২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চরপাড়া বনগ্রাম উত্তর (বড় কালীবাড়ি) এলাকার স্থায়ী বাসিন্দা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকায় পৌর সাপ্লাই পানি সরবরাহে চরম অনিয়ম পরিলক্ষিত হচ্ছে।কিছুদিন যাবত অধিকাংশ বাড়িতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে জনজীবনে নানা বিপর্যয় দেখা দিচ্ছে। উক্ত এলাকার মা বোনদের নদীর নোংরা পানি সংগ্রহ করতে হচ্ছে। গোসল এবং খাবার পানি নদী থেকে সংগ্রহ করতে হচ্ছে। ফলে পানির অভাবে নিত্য গৃহাস্থলির কার্যক্রম ব্যাহত হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে শিশুদের চর্মরোগ(চুলকানি) দেখা দিচ্ছে। এর পাশাপাশি পানিবাহিত রোগ সংক্রমণের মারাত্মক ঝুঁকি রয়েছে। ​উক্ত এলাকার দীর্ঘদিনের পানিসংকট ও জনভোগান্তি নিরসনে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত ও নিয়মিত সাপ্লাই পানি নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি।

চরপাড়া,বনগ্রাম উত্তর 3 weeks,6 days ago
সমাধান করা হয়েছে

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

বেড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের হাতিগাড়া বউবাজার এই এলাকাতে প্রায় ৭০ -৮০ টি পরিবার রয়েছে এবং বাজার সংলগ্ন এলাকা হওয়ায় রাস্তা দিয়ে প্রায় প্রতিদিন ২০০০ -৩০০০জন মানুষ এবং ৫০০ -১০০০ টি যানবহন চলাচল করে । উক্ত এলাকাতে কোন ডাস্টবিন ব্যবস্থা নেই। এলাকার মানুষ বাধ্য হয়ে মুন্সিবাড়ি সম্মুখ জলাশয় টিতে ময়লা ফেলতে বাধ্য হচ্ছে। এই ময়লা আবর্জনা পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং জমে থাকা আবর্জনা থেকে মশার প্রজন্মক্ষেত্রে পরিণত হয়েছে। উপরক্ত, এলাকাটিতে এযাবৎ একবারও ফগিং বা মশা নিধন স্প্রে করা হয়নি। ফলে মশার উপদ্রব্য চরম আকারে বাড়ছে এবং এলাকার মানুষজন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। উক্ত, এলাকার 70 -৮০ টি পরিবারের স্বাস্থ্য সুরক্ষা ও জন ভোগান্তি নিরাশনে ফগিং এর মাধ্যমে মশা নিধন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অতীব্য জরুরি।

হাতিগাড়া বউ বাজার 4 weeks,1 day ago
সমাধান করা হয়েছে

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত, বনগ্রাম মৈত্র বাধা আব্দুর রহিম ফকিরের বাড়ির সামনে রাস্তা থেকে একটু ভেতরের দিকে, স্থায়ীভাবে ২০ থেকে ২৫ টি পরিবার বসবাস করে। এলাকাটি ভেতরের দিকে হওয়ায় মাঝে মাঝে কিছু জায়গা নিচু অবস্থানে আছে। সেখানে বৃষ্টির পানি জমে থাকে। এবং আশেপাশের পরিবারগুলোর ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকার কারণে ওই পানিযুক্ত স্থানে ময়লা ফেলে রাখে। দীর্ঘদিন এভাবে জায়গা গুলো ব্যবহারের ফলে মশার প্রজনন বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে স্থানীয় লোকদের বিভিন্ন ধরনের মশা বাহিত রোগের আক্রান্ত হচ্ছে। উক্ত সমস্যা গুলো সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট জরুরি আবেদন আশা করছি।

বনগ্রাম দক্ষিণ বেড়া প… 4 weeks,2 days ago
সমাধান করা হয়েছে

রাস্তা/ফুটপাতে আবর্জনা পড়ে আছে।

বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত, দত্তকান্দি নুরুলের চাতাল অর্থাৎ রিকশাচালক পানুর বাড়ির সমুখে রাস্তাটি অবস্থিত। এখানে স্থানীয় নাগরিকেরা বসবাস করে, নির্দিষ্ট জায়গা না থাকার কারণে রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলে নোংরা পরিবেশ সৃষ্টি করছে। এখানে প্রায় ৩০ থেকে ৩৫টি পরিবার রয়েছে, রাস্তাটি প্রচলিত সাধারণ জনগণ সব সময় যাতায়াত করেন। রাস্তার পাশে নোংরা আবর্জনা থেকে দুর্গন্ধ সৃষ্টি করে এবং পরিবেশ দূষিত করছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ও সুন্দর পরিবেশের জন্য কর্তৃপক্ষের নিকট জরুরী পদক্ষেপ আশা করছি।

বেড়া বনগ্রাম দত্তকান্দ… 4 weeks,2 days ago
পর্যালোচনাধীন

ড্রেন বন্ধ/ময়লায় ভর্তি আছে।

বেড়া পৌরসভা, ৯নং ওয়ার্ড, দাষ পাড়া রফিক সাহেবের বাসার সামনে যে টেইলার্স আছে তার পাশে এই ড্রেন টা অনেক দিন যাবত ময়লা মজা পরে আছে। এখানে প্রতিদিন প্রায় ৫০০ লোকের যাতায়াত করে। ড্রেনের পঁচা পানি জমে থাকা ময়লা স্তুপ গুলো ধীর্গদিন যাতব পরিষ্কার না করার কারণে দৃর প্রভাব ফেলছে, মশার উপদ্রব বেরে গেছে অতি দ্রুত যদি ফগার মেশিন দ্বারা স্প্রে করে মশার নিধন করা হয়। সাধারণ মানুষ ও যানবাহন চলাচল করে। ​গুরুত্বপূর্ণ এই স্থানে ময়লা ফেলার ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, যা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা অতিষ্ঠ করে তুলছে। এতে কেবল এলাকার পরিবেশই নষ্ট হচ্ছে না, বরং ডেঙ্গু ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও দেখা দিচ্ছে। ​অতএব, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে উক্ত ময়লার স্তূপটি দ্রুত পরিষ্কার করা এবং স্থানটিতে স্থায়ীভাবে ময়লা ফেলা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

দাষ পাড়া 1 month ago
পর্যালোচনাধীন

বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা নেই।

২ নাম্বার ওয়ার্ড বনগ্রাম উত্তর, পশ্চিম বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন বর্জ্য ব্যবস্থাপনা নেই।স্কুলের ছেলে মেয়েরা খাবারের প্যাকেট এছাড়াও ময়লা কাগজপত্র যেখানে সেখানে ফেলে রাখে।এতে প্রতিষ্ঠানটির পরিবেশ নষ্ট হচ্ছে। তাই এখানে ডাস্টবিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা জানিয়েছেন তাদের ৩টি ডাস্টবিন খুবই প্রয়োজন।

বনগ্রাম উত্তর 1 month ago
সমাধান করা হয়েছে

এলাকায় মশার উপদ্রব বেড়েছে।

বেড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মৈত্র বাধা ঈদগাহ মাঠ সংলগ্ন বিশিষ্ট চাউল ব্যবসায়ী রায়হান হাজির বাসার সামনের রাস্তার ডানপাশে একটি ছোট্ট জলাশয় অবস্থিত। উক্ত জলাশয়টিতে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি ও ময়লা আবর্জনা থাকার কারণে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে। এলাকাটিতে দীর্ঘদিন যাবত কোন প্রকার মশা নিধনের জন্য ফগিং বা স্প্রে করা হয় না।এখানে প্রায় ৫০ থেকে ৫৫টি পরিবার স্থায়ীভাবে বসবাস করে। স্থানটিতে মশার উপদ্রব দিন দিন বেড়েই চলেছে, এতে করে, এখানকার স্থানীয় সাধারণ নাগরিকেরা ভোগান্তির সম্মুখীন হচ্ছে। সুতরাং, ডেঙ্গু ম্যালেরিয়া ও নানা ধরনের মশা বাহিত রোগ থেকে বাঁচার জন্য মশা নিধন করা প্রয়োজন। স্থানীয় সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে, উক্ত এলাকাটিতে ফগিং বা স্প্রে করার জন্য কর্তৃপক্ষের নিকট জরুরী অনুরোধ জানাচ্ছি।

মৈত্র বাধা, ঈদগাহ মাঠ 1 month ago
পর্যালোচনাধীন

পানির লাইনে লিকেজ বা পাইপ ফেটে যাওয়ায় পানি অপচয় হচ্ছে।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত চকপাড়া ব্রিজে পানির লাইনের ঢাকনা( স্লাপ ) ফেটে ভেঙে গেছে কোনরকম জোড়াতালি দিয়ে এলাকাবাসী আপাতত রেখেছে। এখানে মাঝে মাঝেই মানুষজন দুর্ঘটনার শিকার হয় এবং অনেক সময় রাস্তা দিয়ে চলাচল করে গাড়ির চাক্কাও এখানে আটকে যায় ঢুকে যায়। এটা দ্রুত মেরামত করা দরকার।

৯ নং ওয়ার্ড চকপাড়া ব্… 1 month ago
সমাধান করা হয়েছে

নিয়মিত ফগিং করা হয় না।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সান্যালপাড়া ট্যালেন্ট স্কুলের পেছনে মশার উপদ্রব খুব বেশি। এখানে মশা নিধক স্প্রে করা দরকার নিয়মিত। রাস্তার সাথে ড্রেন থাকায় ড্রেনের ময়লা আবর্জনায় মশা ডিম পাড়ে এবং দ্রুত বংশবিস্তার করে পরবর্তীতে সেই মশাগুলো বাসা বাড়িতে ভোগান্তির সৃষ্টি করে। নিয়মিত ফগিং করলে এই সমস্যা কিছুটা দূর করা সম্ভব।

৯ নং ওয়ার্ড সান্যালপা… 1 month ago
সমাধান করা হয়েছে

নিয়মিত ফগিং করা হয় না।

বেড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সান্যালপাড়া ট্যালেন্ট স্কুলের পেছনে মশার উপদ্রব খুব বেশি। এখানে মশা নিধক স্প্রে করা দরকার নিয়মিত। রাস্তার সাথে ড্রেন থাকায় ড্রেনের ময়লা আবর্জনায় মশা ডিম পাড়ে এবং দ্রুত বংশবিস্তার করে পরবর্তীতে সেই মশাগুলো বাসা বাড়িতে ভোগান্তির সৃষ্টি করে। নিয়মিত ফগিং করলে এই সমস্যা কিছুটা দূর করা সম্ভব।

৯ নং ওয়ার্ড সান্যালপা… 1 month ago